MAIN MENU

Footer Pages

Thursday, September 1, 2016

Peri Peri Chicken পেরিপেরি চিকেন


যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য পেরি পেরি চিকেন এর তুলনা নেই।চাইলে বম্বে মরিচ আরো দিতে পারেন।এটা চিকেন গ্রিল এর অন্য একটি ভার্সন যার আসল উপকরন পেরি পেরি সস যা আপনি বানিয়ে ফ্রিজে কয়েকমাস রাখতে পারবেন।
পেরি পেরি সস তৈরিঃ
উপকরন
• লাল ক্যাপসিকামঃ ১ টি
• ঝাল লাল মরিচ/নাগা মরিচ/বম্বে মরিচঃ ২ টি
• লেবুর রসঃ ২ টেবিলচামচ
• আদা ও রসুন কোয়াঃ ২ টেবিলচামচ
• পাপরিকা পাউডারঃ ২ টেবিলচামচ
• কালো গোল মরিচ ও লাল মরিচের গুড়োঃ ১চা চামচ করে
• ওরিগেনোঃ ১ টেবিলচামচ
• ডার্ক/ রেড ভিনেগারঃ ১/৪কাপ
• সয়াবিন/সরিষা তেলঃ ১/৪কাপ
• চিনি ও লবন পরিমানমত
উপরের সব উপকরন ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে ণীণ।বায়ুরোধী পাত্রে এটি ১ মাস ও সংরক্ষন করা যাবে।

পেরি পেরি চিকেন তৈরিঃ
একটি প্রায় ২ কেজি ওজনের মুরগী ৪ভাগ করে ভাল করে ধুয়ে নিন।এর সাথে ১/২ কাপ ভিনেগার ও কিছু চিনি ও লবন মিশিয়ে নিন।এখন ১/২ লিটার পানি দিয়ে মুরগী ডুবিয়ে ২ ঘন্টা ফ্রিজে রাখুন।
ফ্রিজ থেকে নামিয়ে ভিনেগার পানি ফেলে আরো ১ বার মুরগীর পিসগুল ধুয়ে নিন।পানি ঝড়িয়ে নিন।
এখন পেরি পেরি সস দিয়ে মুরগী মাখিয়ে ফ্রিজে কমপক্ষে ৪ ঘণ্টা বা সারারাত রাখুন।
সস থেকে মুরগীর পিস তুলে কয়লার আগুনে গ্রিল করুন।মাঝে মাঝে সস ব্রাশ করুন।
অথবা 
প্রহিটেড ওভেনে ১৮০সে তে ২০ মিনিট বেক করুন।২০ মিনিট পর উল্টিয়ে সস ব্রাশ করে আরো ২০ মিনিট বেক করুন।
অথবা ওভেন বা কয়লার গ্রিলার না্ থাকলে
[***মুরগীর পিসগুলো সরাসরি চুলার আগুনে ধরুন। ৫ মিনিট আগুনে রেখে সস ব্রাশ করে একটি প্যানে অল্প আচে রাখুন।বারবিকিউ ফ্লেভার এর জন্য একটি লাল গরম কয়লা একটি বাটিতে নিয়ে একটু ঘি দিয়ে বাটিটি মুরগীর প্যান এ দিয়ে ঢেকে দিন ২ মিনিট।
এখন ম্যারিনেটের বাকি সস ফ্রাইপ্যানে দিয়ে সসটা কষিয়ে নিন।তেল ভাসলে এই সস চিকেন এর উপর দিয়ে পরিবেশন করুন।