MAIN MENU

Footer Pages

Thursday, June 19, 2025

মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচী

মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচী | Mohua Commuter Train Schedule
আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ রুটে কম খরচে নিয়মিত যাতায়াত করতে চান, তাহলে মহুয়া কমিউটার ট্রেন আপনার জন্য সবচেয়ে উপযুক্ত বাহন হতে পারে। বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় এবং সময়নিষ্ঠ ট্রেন হিসেবে মহুয়া কমিউটার দীর্ঘদিন ধরে যাত্রীদের আস্থা অর্জন করে চলেছে।

মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা থাকলে আপনি সহজেই আপনার ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। বিশেষ করে অফিসগামী, ছাত্রছাত্রী ও কম খরচে ভ্রমণ করতে ইচ্ছুক সাধারণ যাত্রীরা এই ট্রেনের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকেন।

মহুয়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচী

নতুন সময়সূচী অনুযায়ী ৪৩ নম্বর আপ মহুয়া কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন ছাড়ে। এরপর বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে এটি দুপুর ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ পৌঁছায় এবং সবশেষে দুপুর ২টা ৫০ মিনিটে মোহনগঞ্জ পৌঁছায়। অন্যদিকে, মোহনগঞ্জ স্টেশন থেকে এটি বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়ে। এরপর ময়মনসিংহ জংশন স্টেশনে বিকেল ৫টা ৩৫ মিনিটে বিরতি নিয়ে পুনরায় ঢাকায় পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে।

ঢাকা থেকে মোহনগঞ্জ সময়সূচী

স্টেশনের নামনতুন সময়সূচি
কমলাপুর জংশনসকাল ০৮টা ৩০ মিনিট
তেজগাঁওসকাল ০৮টা ৪৫ মিনিট
বিমানবন্দরসকাল ০৯টা ০২ মিনিট
টঙ্গী জংশনসকাল ০৯ টা ১২ মিনিট
জয়দেবপুরসকাল ০৯ টা ৩৯ মিনিট
ভাওয়াল গাজীপুরসকাল ০৯ টা ৪৮ মিনিট
রাজেন্দ্রপুরসকাল ১০টা ০০ মিনিট
শ্রীপুরসকাল ১০টা ১৬ মিনিট
কাওরাইদসকাল ১০টা ৩৮ মিনিট
মশাখালিসকাল ১০ টা ৫২ মিনিট
গফরগাঁওসকাল ১১ টা ২৪ মিনিট
আউলিয়া নগরসকাল ১১ টা ৪৪ মিনিট
আহমেদাবাদসকাল ১১ টা ৫৫ মিনিট
ফাতেমা নগরদুপুর ১২ টা ০৫ মিনিট
ময়মনসিংহ জংশনদুপুর ১২ টা ৪৫ মিনিট
ময়মনসিংহ গৌরীপুরদুপুর ০১ টা ২২ মিনিট
শ্যামগঞ্জ জংশনদুপুর ০১ টা ৩৬ মিনিট
নেত্রকোনাদুপুর ০২ টা ০০ মিনিট
নেত্রকোনা কোর্টদুপুর ০২ টা ০৫ মিনিট
ঠাকুর-কানাদুপুর ০২ টা ২৫ মিনিট
বারহাট্টাদুপুর ০২ টা ৪০ মিনিট
মোহনগঞ্জবিকাল ০৩ টা ০০ মিনিট

অনুগ্রহ করে মনে রাখবেন, বাংলাদেশ রেলওয়ের যেকোনো ট্রেনের সময়সূচি পরিবর্তন হতে পারে। কারণ ট্রেনের সময়সূচিতে সমস্যা হলে, ট্রেনগুলো ১০ থেকে ১৫ মিনিট অথবা ৩০ মিনিট পর্যন্ত দেরিতে যাত্রা শুরু করতে পারে।
মহুয়া কমিউটার ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনা জেলায় নিয়মিতভাবে চলাচল করে। যাত্রাপথে এটি ময়মনসিংহ এবং গাজীপুর জেলাকে যুক্ত করেছে। এই ট্রেনটি যাত্রাপথে প্রায় ৩৬টি স্টেশনে বিরতি নেয়। মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আরেকটি জনপ্রিয় ট্রেন হলো আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস।

মোহনগঞ্জ থেকে ঢাকা সময়সূচী

৪৪ নম্বর ডাউন মহুয়া কমিউটার মোহনগঞ্জ স্টেশন থেকে বিকাল তিনটা বিশ মিনিটে এই ট্রেনটি যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে।

স্টেশনের নামসময়সূচি ২০২৫
মোহনগঞ্জবিকাল ০৩টা ২০ মিনিট
বারহাট্টাবিকাল ০৩টা ৩৭ মিনিট
ঠাকুরকণাবিকাল ০৩টা ৪৮ মিনিট
নেত্রকোনা কোর্টবিকাল ০৪ টা ০৫ মিনিট
নেত্রকোনাবিকাল ০৪টা ১০ মিনিট
শ্যামগঞ্জ জংশনবিকাল ০৪টা ৩০ মিনিট
গৌরীপুর জংশনবিকাল ০৪টা ৪৫ মিনিট
ময়মনসিংহ জংশনবিকাল ০৫টা ৩৫ মিনিট
ফাতেমা নগরবিকাল ০৫টা ৫৬ মিনিট
আহমেদ বাড়িসন্ধ্যা ০৬টা ০৩ মিনিট
আউলিয়া নগরসন্ধ্যা ০৬টা ১৫ মিনিট
গফরগাঁওসন্ধ্যা ০৬টা ৩৫মিনিট
মশাখালীসন্ধ্যা ০৬টা ৪৮ মিনিট
কাওরাইতসন্ধ্যা ০৭টা ০৫ মিনিট
শ্রীপুরসন্ধ্যা ০৭টা ২১ মিনিট
জয়দেবপুররাত ০৮টা ০৫ মিনিট
টঙ্গী জংশনরাত ০৮টা ৩০ মিনিট
ঢাকা বিমানবন্দররাত ০৮টা ৪০ মিনিট
তেজগাওরাত ০৮টা ৫৭ মিনিট
ঢাকা কমলাপুররাত ০৯টা ১০ মিনিট






No comments:

Post a Comment

Please dont spam